← হোমে ফিরে যান
politics

পত্রিকা: 'ঢাকায় প্রতি রুটে চলবে নির্দিষ্ট এক কোম্পানির বাস'

📅 Oct 09, 2026 👁 45 ভিউ
পত্রিকা: 'ঢাকায় প্রতি রুটে চলবে নির্দিষ্ট এক কোম্পানির বাস'
ঢাকায় প্রতি রুটে চলবে নির্দিষ্ট এক কোম্পানির বাস— সমকালের প্রধান শিরোনাম এটি।

এই খবরে বলা হয়েছে, রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা আনার মাধ্যমে যানজট কমাতে ছয় মাসের মধ্যে বাস রুট রেশনালাইজেশন বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ পদ্ধতিতে একটি রুটে একাধিক নয়; ঢাকাকে ৩২টি রুটে বিভক্ত করে সবকটিতে কেবল একটি করে কোম্পানির ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাস চলবে।

এ পদ্ধতিতে কাউন্টারভিত্তিক যাত্রীসেবা, ই- টিকেটিং ও জিপিএস ট্র্যাকিং থাকবে।

গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

বিজ্ঞাপন

বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী দুই মাসে বাস স্টপেজ নির্ধারণ, লক্কড়ঝক্কড় বাস মেরামত এবং চালকদের মাসিক বেতনের ভিত্তিতে নিয়োগ করা হবে। এই সময়ে কয়েকটি রুট চালু করা হবে।

এছাড়া, পৃথক এক বৈঠকে প্রধানমন্ত্রী দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ দিয়েছেন। আগামী দুই মাসের মধ্যে সারাদেশে কমপক্ষে এক হাজার খেলার মাঠ করতে বলেছেন তিনি।

সমকাল
বণিক বার্তার প্রধান খবর— পরিবহন ব্যয় বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে চালের বাজারে।

এই খবর শেয়ার করুন